ঢাকাSunday , ২৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের বকশীগঞ্জ সরকারি কে, ইউ কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী

admin
অক্টোবর ২৫, ২০২৬ ৭:৪৮ am
Link Copied!

কাওছার আহমেদ,

ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জীবনের ব্যস্ততা ভুলে ফেলে আসা সোনালী কৈশোরে ফিরে যাওয়ার আবেগঘন এক আয়োজনে মেতে উঠেছিল ১৯৭২ সালে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা।শনিবার দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ১৯৭২ সালে সরকারি কে, ইউ কলেজের প্রথম ব্যাচের বন্ধুদের মিলনমেলা। কলেজ জীবনের সেই পুরোনো বন্ধু, আড্ডা, শিক্ষক স্মরণের মধ্য দিয়ে দিনটি পরিণত হয়েছিল উৎসবে।এই কলেজ থেকে পড়ালেখা করে অনেকেই সরকারি চাকরি ,কেউ ব্যবসা, কেউ শিক্ষকতা, কেউ বিদেশ প্রবাস জীবন যাপন করছেন। দীর্ঘ ৫৪ বছর পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। আমাদের মাঝে অনেকেই হারিয়ে গিয়েছেন চিরতরে বিদায় নিয়েছেন।১৯৭২ সালে সরকারি কে, ইউ কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধো অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামীব্যাংক তারাকান্দি শাখার ম্যানেজার এফ এ ভিপি জিন্নাত আলী।এসময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরা, অবঃ অধ্যাপক অনীল কুমার সেন, বকশীগঞ্জ সরকারি কে, ইউ কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, ব্যবসায়ী আবুল হোসেনসহ আরো অনেকেই।দিনের শেষভাগে বিভিন্ন খেলাধুলারা ও পুরষ্ককার বিতরণ ও অনেক সহপাঠী, শিক্ষক চিরতরে বিদায় নিয়েছে তাদের স্মরণে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।