মোঃ শরীফ হোসাইন
চাঁদপুর জেলা প্রতিনিধি।
চাঁদপুর জেলার কচুয়ায় ২৪ অক্টোবর জনাব মোঃ আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)/ মোঃ রুহুল আমিন, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গত ২৪/১০/২০২৬খ্রিঃ তারিখ ২১:৩০ ঘটিকার কচুয়া থানাধীন দোয়াটি সাকিনস্থ ব্রীজের উপর বিশেষ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী ১। জুয়েল মিয়াজী (৩০), পিতা- আবুল খায়ের, মাতা- জাহানারা বেগম, সাং- পালাখাল (মিয়াজী বাড়ী), ০৪নং ওয়ার্ড, ০৪নং পালাখাল মডেল ইউপি, থানা-কচুয়া, জেলা-চাঁদপুরকে আটক করতঃ তাহাদের দেহ তল্লাশি করিয়া ৫০০ গ্রাম গাঁজা, যাহার অনুমান মূল্য ১০,০০০/- টাকা উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর কঁচুয়া থানার ,এফআইআর নং-২৭, তারিখ- ২৪ অক্টোবর, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। ধৃত আসামীকে অদ্য ২৫/১০/২০২৬খ্রিঃ তারিখ বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
