কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখ রাতে বকশীগঞ্জ থানার বৈষ্ণব পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১৭ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি বিদেশী মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।গোপন সূত্রে খবর পেয়ে ডিবি-১ এর এসআই (নিঃ) মোঃ শাহজাহানের নেতৃত্বে একটি দল রাত ৮টা ২০ মিনিটে বৈষ্ণব পাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৪ জনকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ সুজাত মিয়া (৩৭), বৈষ্ণব পাড়া, বকশীগঞ্জ, জামালপুর
২. মোঃ সিফাত (২০), বৈষ্ণব পাড়া, বকশীগঞ্জ, জামালপুর
৩. মোঃ রুবেল মিয়া (২৭), দরগারছালা, জয়দেবপুর, গাজীপুর
৪. মোঃ ফুরকান হোসেন (১৯), জানকিপুর মৃধাপাড়া, বকশীগঞ্জ, জামালপুর
৫. আমান উল্লাহ্ উদয় (২৭), লাউচাপড়া, বকশীগঞ্জ, জামালপুর
উদ্ধারকৃত আলামত
আইস ভদকা (৩৭৫ মিলি): ৬০ বোতল।
আইস ভদকা (৭৫০ মিলি): ৭৫ বোতল।
রয়েল স্ট্যাগ (৩৭৫ মিলি): ২৪ বোতল।
এসি ব্ল্যাক (৩৭৫ মিলি): ১২ বোতল।ম্যাকডওয়েল’স (৭৫০ মিলি): ১২ বোতল।
আইকনিক হোয়াইট (৩৭৫ মিলি): ৩৪ বোতল।
মোট: ২১৭ বোতল (প্রায় ১,১৪,০০০ মিলি), আনুমানিক মূল্য ৬,৭৩,০০০ টাকা*
চোরাচালানে ব্যবহৃত একটি কালো রংয়ের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তাঁরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাপথে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি)/২৫(ডি) ধারায় বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপারের বক্তব্য
জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ও এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
