ঢাকাMonday , ২৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ফয়সল আমিন, আখানগরে উঠান বৈঠক ও গণসংযোগ

admin
অক্টোবর ২৬, ২০২৬ ৫:০৯ pm
Link Copied!

আহসান হাবিব রুবেল
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিন। রুহিয়া উপজেলার ২ নং আখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) আখানগর ইউনিয়নের চতুরাখোর, দলুয়াপাড়া, শুকানীপাড়া, দেবীডাঙ্গা, মধ্য ঝাড়গাঁও, উত্তর ঝাড়গাঁও, রেনেসাঁ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, মহেশপুরের বাগানবাড়ী ও ভেলারহাট নির্বাচনী অফিসসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন মির্জা ফয়সল আমিন। এ ছাড়া ঢোলারহাট ইউনিয়নের শুক ব্রিজসংলগ্ন এলাকাতেও গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন তিনি।
এসব কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সল আমিন বলেন, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী ২৯ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে দুটি উপজেলা গঠন, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিমানবন্দর প্রতিষ্ঠা এবং চারটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণসহ একটি ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও এলাকার আরও উন্নয়নের জন্য সরকারি দলের সংসদ সদস্য নির্বাচিত হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
মির্জা ফয়সল আমিন বলেন, “আপনারা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সংসদে যাওয়ার সুযোগ দিন। আমি নির্বাচিত হলে আখানগর ইউনিয়নে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেব। পাশাপাশি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করব।”
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি ও রুহিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আবু হায়াত নুর নবী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনসারুল হক, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার,সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক এবং আখানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইবনে ফজলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।