ঢাকাMonday , ২৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে এবারো প্রধান আলোচিত সম্ভাব্য  চেয়ারম্যান প্রার্থী স্বপন মাহমুদ

admin
অক্টোবর ২৬, ২০২৬ ৫:১২ pm
Link Copied!

মোঃশরীফ হোসাইন
চাঁদপুর জেলা প্রতিনিধি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা নিজের নাম ঘোষনা বা ইচ্ছা প্রকাশ করেছেন তাদের নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে বিভিন্ন লোকালয়ে। এলাকায় বিগত বছরগুলোতে কার কি অবদান, কে কিভাবে জনগণের কাছে ছিলেন বা জনপ্রতিনিধি হবার জন্য কার কি যোগ্যতা রয়েছে সেটা নিয়েই মূলতঃ মানুষের আলোচনা। এছাড়া কাকে জনপ্রতিনিধি বানালে এলাকার কি ধরনের উন্নয়ন হবে, এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বা জনগণ কাকে অভিভাবক হিসেবে পেয়ে সন্তুষ্ট হবেন তা জানতে বা বুঝতে হিসেব কষছেন।
দলের মনোনয়ন দিতে নীতি নির্ধারকরাও বিভিন্নভাবে সম্ভাব্য পদপ্রার্থী নিয়ে তৃণমূল পর্যায়ে খোঁজ খবর নিচ্ছেন।
সারাদেশের ন্যায় এমন চিন্তা ভাবনা চলছে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন জুড়েও। কারন শাহমাহমুদপুর ইউনিয়ন জেলার মধ্যে একটি পরিচিত ও আলোচিত ইউনিয়নের নাম। এই ইউনিয়নে বিভিন্ন মন্ত্রীসহ প্রধানমন্ত্রী আগমন এই ইউনিয়নে সম্মানের দিক দিয়ে একটা নতুন মাত্রা উম্মেচিত হয়েছে। তাই এই ইউনিয়নে বিভিন্ন পর্যায়, বিভিন্ন মানুষের কাছে একটা আলাদা নজর লেগে থাকে। এই ইউনিয়নে অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন যারা এই ইউনিয়নকে সার্বিক ভারসাম্যে বা সুন্দরভাবে সাজাতে সক্ষম। ইতিমধ্যে আলোচনায় ভেসে উঠছে অনেক সম্মানিত ও যোগ্য ব্যক্তির নাম। তবে উক্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ তাদের মধ্যে অন্যতম। যার সার্বিক পরিচিতি পুরো ইউনিয়ন জুড়ে। সাবেক নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকায় রাজনীতি করার সুবাধে তার সাথে জনগণের সম্পৃক্ততা স্বাভাবিকভাবেই বেশি। প্রতিনিয়ত  মানুষের ডাকে ছুটছেন বিভিন্ন সামাজিক ও সংগঠনের অনুষ্ঠানে। মানুষের সুখে দুখে দাঁড়াতে ও বিভিন্ন সমস্যা নিরসনে প্রতিনিয়ত করছেন দেন দরবার। তাই তাকে নিয়ে এলাকায় চুলছেঁড়া বিশ্লেষনও হচ্ছে বেশি। 
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তিনি জানান, যে যার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক না কেনো আল্লাহপাক যাকে চাইবেন তাকেই সম্মানিত বা বিজয়ী করবেন। সেটা যে কেউই হতে পারেন। এছাড়া আমি বিশ্বাস করি, জনগণ যোগ্য প্রার্থীকেই বেচে নিবেন, ভোট দিবেন। আমি জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে নির্বাচনী মাঠে আছি, থাকবো ইনশাআল্লাহ। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।