ঢাকাMonday , ২৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার পর জাসদের লোকেরা আওয়ামী লীগের নেতাকর্মীদের গলা কেটে হত্যা করত, জামায়াতের আমির-সেক্রেটারিও জাসদ থেকে এসেছেন—মোয়াজ্জেম আলাল হোসেন

admin
অক্টোবর ২৬, ২০২৬ ৫:১৯ pm
Link Copied!

মোঃ নুর ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
সোমবার (২৬ অক্টোবর) জেলার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও প্রচারণা চালান দল দুটির নেতাকর্মীরা।
ভুল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ভুল্লী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও ভোটাররা উপস্থিত হন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মোয়াজ্জেম আলাল হোসেন বলেন, স্বাধীনতার পর জাসদের লোকেরা আওয়ামী লীগের নেতাকর্মীদের গলা কেটে হত্যা করত। বর্তমানে জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারি—তাঁরা কেউই জামায়াতের লোক নন, তাঁরা জাসদ থেকে এসেছেন।
উপনির্বাচনকে কেন্দ্র করে শেষ দিনের প্রচারণায় বিভিন্ন বক্তব্য ও কর্মসূচির মধ্য দিয়ে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন প্রার্থীরা ও তাঁদের সমর্থকেরা। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।