ঢাকাTuesday , ২৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম পুলিশ সদস্যদের ১১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

admin
অক্টোবর ২৭, ২০২৬ ৮:৫৭ am
Link Copied!

কাওছার আহমেদ,
সহসম্পাদক

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসব্যাপী ১১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন এনআইএলজির মহাপরিচালক (সচিব)
অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, সিনিয়র মৎস্য অফিসার কর্মকর্তা মাহমুদুর রহমান, সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সিদ্দিক হোসেন সহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মাসব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা এবং স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রমে আরও দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।