ঢাকাTuesday , ২৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ৪৫ দিনের শিশুকে কোলে নিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার

admin
অক্টোবর ২৭, ২০২৬ ৮:০৬ am
Link Copied!

নিজস্ব প্রতিবেদন

কোলের শিশুটির বয়স মাত্র ৪৫ দিন। সেই শিশুকে সঙ্গে নিয়ে বাসে করে ঢাকা থেকে বগুড়া আসছিলেন এক দম্পতি। স্ত্রীর দুই পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ৭ হাজার ৮০০ ইয়াবা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোছা. সারমিন খানম (২৫) ও তাঁর স্বামী সোহাগ মৃধা (৩১)। তাঁদের স্থায়ী বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। তাঁরা বর্তমানে ঢাকার মিরপুরের শাহ আলী থানা এলাকায় বসবাস করেন। গ্রেপ্তার সোহাগ মৃধার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
রোববার রাত পৌনে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
জিললুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, ৪৫ দিনের নবজাতককে সঙ্গে নিয়ে এক দম্পতি ইয়াবার একটি চালান ঢাকা থেকে বগুড়ায় নিয়ে আসছেন। ওই নারীর দুই পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটের সঙ্গে বিশেষ কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়।
অভিযান চলাকালে ঢাকা থেকে বগুড়াগামী আর কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। বাসটির এফ-১ ও এফ-২ আসনে বসা ওই দম্পতির কাছে কোনো টিকিট ছিল না। পরে তাঁদের তল্লাশি করে সারমিনের দুই পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটের সঙ্গে কালো স্কচটেপে মোড়ানো ৩৯টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৭ হাজার ৮০০ ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার ওজন ৭৮০ গ্রাম।
তিনি আরো জানান, এ সময় তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোন ও ইয়াবা লুকিয়ে রাখার কাজে ব্যবহৃত সাদা রঙের দুটি অ্যাংলেট জব্দ করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।