কাওছার আহমেদ
সহসম্পাদক
জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলহাজ্ব সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ সরিষাবাড়ী শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা সহিদুল ইসলাম।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান, সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ এর ইমাম ও খতিব আবু সাঈদ, সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন জামে মসজিদ এর ইমাম মাওঃ জুনায়েদ আহমেদ, সাবেক এ আর জুট মিলস জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী মাহবুবুর রহমান রব্বানী, সরিষাবাড়ী উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের মুফতী এনামুল হক, ইমাম ও খতিব এনামুল হক সহ প্রমুখ।
বক্তারা হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় পবিত্র কোরআন মুখস্থকারী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মাধ্যমে কোরআনের শিক্ষা ও চর্চাকে আরও উৎসাহিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার প্রত্যাশা আয়োজকদের।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী ৩০ জন শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
