ঢাকাTuesday , ২৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin
অক্টোবর ২৭, ২০২৬ ১২:৫৩ pm
Link Copied!

কাওছার আহমেদ,
সহসম্পাদক

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার ২৭ অক্টোবর বিকালে জামালপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা করে জেলা যুবদল। শহরের বকুলতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা যুবদলের সদস্য ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খায়রুল ইসলাম লিয়নের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি পৌর মেয়র পতপ্রার্থী শামীম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও রেডক্রিসেন্ট জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানী, জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম সজল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানশন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচার বিরোধী লড়াই সংগ্রামের মধ্যদিয়ে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে বিদায়ের মধ্যদিয়ে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা পেয়েছে। এই লড়াই সংগ্রামে যুবদলের প্রতিটা নেতাকর্মী অসামান্য অবদান রেখেছে। বর্তমানে দেশনায়েক তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার সেটি বাস্তবায়নে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।