ঢাকাTuesday , ২৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে বায়োমেট্রিক জালিয়াতি অনলাইনে জুয়াচক্রের ২ সদস্য গ্রেফতার ২৫ টি ভুয়া সিম উদ্ধার

admin
অক্টোবর ২৭, ২০২৬ ১:২৮ pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদন

জামালপুরের ইসলামপুরে অভিযান চালিয়ে বায়োমেট্রিক জালিয়াতির মাধ্যমে তৈরি ২৫টি ভুয়া (ঘোস্ট) সিম এবং অনলাইন জুয়ায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোনসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)।
​গত ২৪ ঘণ্টায় গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর থানাধীন পাটনিপাড়া ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ আকাশ মিয়া (৩০), পিতা- মোঃ ইসমাইল হোসেন, মাতা- চামেলী বেগম, সাং- ফুলবাড়িয়া দরিপাড়া, জামালপুর সদর।
২. মোঃ রিপন (২৯), পিতা- মৃত আবু বক্কর, মাতা- মোছাঃ রোকেয়া বেগম, সাং- আমবাড়ীয়া, থানা- মেলান্দহ, জেলা- জামালপুর।
​পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন-এর দিকনির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২ এর একটি চৌকস অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
​অভিযানকালে আটককৃতদের কাছ থেকে অবৈধভাবে বায়োমেট্রিক জালিয়াতির কাজে ব্যবহৃত ২৫টি ভুয়া বা ঘোস্ট সিম, অনলাইন জুয়ায় ব্যবহৃত ২টি স্মার্টফোন (টাচ ফোন) এবং ১টি বাটন ফোন জব্দ করা হয়।
​বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে অপরাধবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।