ঢাকাMonday , ৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

রানীনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের ট্যাব চুরি

admin
নভেম্বর ৯, ২০২৬ ১১:৪৫ am
Link Copied!

মোঃ সোহাগ খন্দকার
রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রানীনগর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত একটি ট্যাব চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রানীনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে ট্যাবটি চুরি হয়ে যায়।
বড়গাছা ইউনিয়নের কচুয়া গ্রামের সরদারপাড়ার বাসিন্দা মোছাঃ কাকলি আকতার (২৫) রানীনগর সদর ইউনিয়নের পশ্চিম বালুভরা (৩ নং ওয়ার্ডে) ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন। তাঁর ব্যবহৃত ট্যাবটি রানীনগর উপজেলা হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে গেলে অসতর্ক মুহূর্তে চুরি হয়ে যায় বলে তিনি দাবি করেছেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এর সন্ধান পাওয়া যায়নি।
জিডি তে উল্লেখ করা হয়েছে চুরি যাওয়া ডিভাইসটির মডেল XTRA XT1, র‍্যাম ৮ জিবি, রম ১২৮ জিবি এবং অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, আইএমইআই নম্বর (৩৫৯০৫৪৬৪০৫৩৭৬২১ ও ৩৫৯০৫৪৬৪০৫৩৭৬৩৯) ও ক্রমিক নম্বর (XT12026200909869)।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, এই ঘটনায় কাকলি আকতার রানীনগর থানায় লিখিত জিডি দায়ের করেছেন । তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।