ঢাকাMonday , ৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই: মোস্তাফিজুর রহমান বাবুল

admin
নভেম্বর ৯, ২০২৬ ১২:০৪ pm
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চায়। আমরাও চাই, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। তার বিরুদ্ধে খুনের দায়ে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। ভারত যেন তাকে বাংলাদেশে ফেরত দেয়। দেশে ফিরিয়ে এনে খুন, দুর্নীতি ও লুটপাটের দায়ে আদালতের দেওয়া দণ্ডাদেশ বাস্তবায়ন দেখতে চাই।
রোববার (০৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে অচল করে দেওয়া, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য সীমান্তের ওপারে বসে শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনিরা নানা চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। এ দেশে দলটির আর রাজনীতি করার সুযোগ নেই।
সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন। এতে প্রায় ১৫ হাজার নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। একপর্যায়ে বিদ্যালয় মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রকিব লিটন।
এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।