ঢাকাMonday , ৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সোয়া ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

admin
নভেম্বর ৯, ২০২৬ ১১:২১ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

চোরাচালানের সময় সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি।
রোববার দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন মোল্লারচর বিওপির বিজিবি সদস্যরা কসমেটিকস পণ্য গুলো জব্দ করেন।
জানা গেছে, সীমান্তবর্তী ১০৬২ পিলারের কাছে বেহুলারচর নামক স্থান দিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস পণ্য চোরাচালান করা হচ্ছে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির মোল্লারচর বিওপির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ১ হাজার ১১০ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেন বিজিবি। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা। তবে এসময় কাউকে আটক করা যায় নি।
এঘটনায় সোমবার ( ৯ নভেম্বর) সকালে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করা হয়েছে। আমরা নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।