ঢাকাWednesday , ১১ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

‎গাইবান্ধায় PRIME PROJECT- প্রতিযোগিতায় গিদারী ইউনিয়ন প্রথম

admin
নভেম্বর ১১, ২০২৬ ১০:১৮ am
Link Copied!

মির্জা গোলাম হাফিজ
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

‎গণউন্নয়ন কেন্দ্র (GUK)-এর PRIME Project-এর উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ভিডিও প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে গাইবান্ধা উপজেলার গিদারী ইউনিয়নের প্রতিনিধিত্বকারী টিম ‘Shadin Express’ প্রতিযোগিতায় তারা প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।
‎নিরাপদ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ এবং বিদেশগামী কর্মীদের সচেতনতা বৃদ্ধি—এই তিন গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে ভিডিওটির কনটেন্ট তৈরি করা হয়েছিল। বর্তমান সময়ে বিদেশ যাওয়ার আগে চাকরি, সঠিক ভিসা যাচাই, নিয়োগকারী প্রতিষ্ঠান ও চুক্তিপত্র সঠিকভাবে পরীক্ষা করার গুরুত্ব কতোখানি, তা অত্যন্ত সুন্দর ও তথ্যবহুল উপায়ে ভিডিওটিতে ফুটিয়ে তোলা হয়েছে।
‎এই ভিডিও তৈরিতে কনটেন্ট ডিরেক্টরের দায়িত্ব পালন করেন স্থানীয় তরুণ উদ্যমী সংগঠক। সার্বিক দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শ প্রদান করেন মো. আতোয়ার রহমান সোহাগ (UDC) ও
‎মেহেদী হাসান মুন্না । এছাড়া টিম ‘Shadin Express’-এর প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রম, মেধা এবং সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
‎আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন গণউন্নয়ন কেন্দ্রের (GUK) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (Founder & Chief Executive) জনাব এম. আবদুস সালাম। তাঁর হাত থেকে সরাসরি এই স্বীকৃতি গ্রহণ করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন টিমের সদস্যরা।
‎এ বিষয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টিম লিডার ও সংশ্লিষ্টরা বলেন, এই অর্জন কেবল ব্যক্তিগত নয়, এটি পুরো টিম এবং গিদারী ইউনিয়নের জন্য একটি বড় গৌরবের বিষয়। ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক ও সচেতনতামূলক কাজের মাধ্যমে এলাকার সুনাম দেশজুড়ে ছড়িয়ে দিতে চান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।