কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরে পঞ্চম শ্রেণির একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে চককালীপুর হাজেরা নূরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। তাকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সংযুক্ত করা হয়েছে।
জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া বিলপাড়া এলাকার এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর তদন্ত করেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
