ঢাকাSaturday , ১৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২

admin
নভেম্বর ১৪, ২০২৬ ৯:২৪ pm
Link Copied!

কাওছার আহমেদ
স্টাফ রিপোর্টার।

বগুড়া মহানগরের নারুলী এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত যুবকের দাদা ও দাদিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার পর থেকে মূল অভিযুক্ত রাহুল (২২) পলাতক রয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে বগুড়া মহানগরের নারুলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শিশুটি হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী রাহুলদের বাড়ির ভেতর থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। ঘটনাটি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত রাহুল পালিয়ে যান। পরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাহুলের দাদা লুৎফর রহমান লুদু (৭০) ও দাদি রহিমা বেগম বেলিকে (৬৫) আটকে রেখে পুলিশে খবর দেন।
ভুক্তভোগী শিশুটির বাবা জানান, গত ১৬ অক্টোবর তার দুটি এবং শিশুটির দাদির দুটি মুঠোফোনসহ মোট চারটি ফোন চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাহুলের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। এরপর থেকে রাহুল ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিষয়টি থানায় জানালে পুলিশ উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দেয়।
তিনি আরও বলেন, শনিবার বিকেলে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাহুলের দাদার বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করা হয়। এরপর তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আমার মেয়ের সঙ্গে নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, শনিবার বিকেলে মুঠোফোনে শিশুকে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তের দাদা-দাদিকে আটকে রাখার খবর পাওয়া যায়। পরে নারুলী পুলিশ ফাড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। তারা নিরাপত্তার স্বার্থে ওই দুজনকে পুলিশের হেফাজতে নিয়ে আসেন।
ওসি আরও বলেন, শিশুটিকে দেখতে হাসপাতালে যাওয়া হয়েছে এবং চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা শেষে ঘটনার প্রকৃত বিষয় জানা যাবে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। এ ঘটনায় সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।