ঢাকাSunday , ১৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ডায়াবেটিস দিবসে ফার্মাসিয়া লিমিটেডের উদ্যোগে র‍্যালি

admin
নভেম্বর ১৫, ২০২৬ ৭:০৫ pm
Link Copied!

স্বাস্থ্য ডেস্ক: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতন জীবনযাপন ও ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফার্মাসিয়া লিমিটেড দেশব্যাপী বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। প্রতিষ্ঠানটির জনপ্রিয় সুগার সাবস্টিটিউট ব্র্যান্ড সুইট ড্রপের সৌজন্যে এই কর্মসূচি পরিচালিত হয়, যা সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

এই সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ১৪ নভেম্বর সকালে রাজধানীর জিয়া উদ্যানের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এই র‍্যালিটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীদের হাতে থাকা নানা প্ল্যাকার্ড ও ফেস্টুনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধের বিভিন্ন উপায় ও করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয়।

র‍্যালিটি রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। এতে ফার্মাসিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার রায়সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার বিমল চন্দ্র সাহা এবং সেলস বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার পুলক কুমার পলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে পদযাত্রায় অংশ নেন।

রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও সমান্তরালে এই সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। এর মাধ্যমে রাজধানী ছাড়িয়ে সারাদেশের সাধারণ মানুষের কাছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ও স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের ফলে সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং মানুষ আরও সুস্থ জীবনযাপনে উৎসাহিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।