কাওছার আহমেদ,ল
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
আগামীকাল শনিবার (২১ নভেম্বর) সকাল সন্ধ্যা জামালপুরের তিনটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি। শুক্রবার (২০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মোঃ সাহিদুল ইসলাম।
এর আগে গত ১৮ নভেম্বর বিকেলে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (কারিগরি) শাখার ডিজিএম আবু তৈয়ব মোঃ জহুরুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ডাবল সার্কিট ফিডারের বৈদ্যুতিক খুটি মেরামত এবং নতুন খুটি স্থাপনের জন্য ওই ফিডারের জামালপুর সদরের নান্দিনা অঞ্চল এবং মেলান্দহ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯ থেকে বিকাল ৫টা পর্যন্ত এ দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়াও ট্রিপল সার্কিট ফিডারের সুইচিং রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৩ কেভির মাদারগঞ্জ উপজেলা ফিডারে সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ বিষয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মোঃ সাহিদুল ইসলাম বলেন, পূর্ব নির্ধারিত সময়ে জরুরি প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের সহযোগিতা প্রত্যাশা করছি। তবে আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে।
