ঢাকাThursday , ২৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত

admin
নভেম্বর ২৬, ২০২৬ ৭:২১ pm
Link Copied!

সাইফুল ইসলাম রুদ্র
জেলা প্রতিনিধি নরসিংদী

নরসিংদীর পলাশে গণপিটুনিতে জালাল (৪৫) নামে এক জেল পলাতক এক আসামি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
নিহত জালাল নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সে নরসিংদী জেলা কারাগার হতে পলাতক আসামি।
ওসি জানান, ডাকাতিসহ একাধিক মামলার আসামি জেল পলাতক জালাল এলাকা ছাড়া ছিল। তাঁর বিরুদ্ধে ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতো। বৃহস্পতিবার রাতে তাকে গ্রামের নুরুদ্দীনের কলাবাগানে দেখতে পেয়ে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনত পদক্ষেপ নেয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।