ঢাকাMonday , ২৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

রুহিয়ায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ, ভোট চাইলেন ছাত্রদল নেতাকর্মীরা

admin
অক্টোবর ২৬, ২০২৬ ৬:২১ pm
Link Copied!

আহসান হাবিব রুবেল
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীনের পক্ষে প্রচারণা চালিয়েছেন রুহিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রামনাথ বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তাঁরা।
প্রচারণার অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন দোকানপাট, বাজার ও সড়কে সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন। এ সময় তাঁরা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মির্জা ফয়সল আমীনকে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় নেতাকর্মীরা ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের উন্নয়ন এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে ভোটারদের সমর্থন কামনা করেন।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল সাদিক মিলন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন, সদস্য সচিব আরমান, যুগ্ম আহ্বায়ক শাকিবুল ইসলাম শাকিবসহ ছাত্রদল নেতা সবুজ, মাসুদ, শোহান, আসাদ, রিফাদ, সানি ও তারেক। এ ছাড়া ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।