মোঃ সোহাগ খন্দকার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১০ টার দিকে উপজেলা বাসস্টান্ড এলাকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এবং বেলা ১১ টার দিকে উপজেলা বাসস্টান্ড দলীয় কার্যালয় থেকে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মোজাক্কির হোসেনের নের্তৃত্বে এক বর্ণাঢ্য রালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রাণীনরগর অডিটোরিয়াম প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মোজাক্কির হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. এছাহক আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির অন্যতম সদস্য আল ফারুক জেমস এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর এ কে এম জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল ও সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী মন্ডল ও মো. মাজেদুল ইসলাম এছাড়াও শ্রমিক দল মহিলা দল তাঁতি দল সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
