ঢাকাMonday , ৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চিনি আতব ধানের সুগন্ধে কৃষকের মুখে হাসি

admin
নভেম্বর ৯, ২০২৬ ১০:৩৭ am
Link Copied!

মোঃ সোহাগ খন্দকার
রাণীনগর(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে দিগন্ত জুরে রোপা আমন ধানের সোনালী শীষ বাতাসে দুলছে। আর মাত্র কয়েক দিনের মধ্যেই পুরো দমে ধান কাটা শুরু হবে। উপজেলার প্রতিটি মাঠে এখন পাকা ধানের মধ্যে বিশেষ বিশেষ এলাকায় চিনি আতব ধানের সুগন্ধে কৃষকের মুখে হাসি ফুটাচ্ছে। নবান্নের আগমনে কৃষকের বাড়িতে পিঠার ধুমধাম আর কয়েকদিন পর শুরু হবে। এর সাথে যোগ হবে খেজুরের রস আর গুড়। তাই জামাই আপ্যায়নের জন্য সুগন্ধি আতব চালের প্রয়োজনতা বেড়ে যায়।
চলতি মৌসুমে এই উপজেলায় প্রায় ১৮ হাজার ৭শ৫০ হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষ হয়েছে এর মধ্যে প্রায় ৯শ হেক্টর জমিতে সুগন্ধি চিনি আতব ধানের চাষ হয়েছে। প্রতি বছরের ন্যায় এবার আতব ধানের চাষ বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অনুকূল ও পোকার আক্রমণ কম থাকায় চলতি মৌসুমে ক্ষেতে চিনি আতব ধানের বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষি বিভাগ।
কৃষকরা বলছে আতবের চাহিদা থাকায় বাজারে দামও ভালো। আমন ধান কাটা-মাড়াই শুরু হলেও চিনি আতব কৃষকের ঘরে উঠতে আরো কিছুদিন সময় লাগবে।
কয়েক বছরে আতব চাষ করে আশানুরূপ ফলন পাননি তারা। প্রাকৃতিক দুর্যোগ আর পোকার আক্রমণের কারণে ঘরে ধান তুলতে পারেনি কেউ। কিন্তু গত বছর থেকে আবার আতব চাষে ঝুঁকেছেন চাষিরা।
উপজেলার সদর ইউনিয়নের লোহাচুড়া গ্রামের কৃষক মোঃ আব্দুর রাজ্জাক জানান, এই মৌসুমে ১০ বিঘা জমিতে ধান চাষ করেছি এর মধ্যে প্রায় ৬ বিঘা জমিতে আতব ধান লাগাইছি। এবারে ধান ভালো হয়েছে। আশা করছি ভালো ফলন হবে। আতব ধানের রোগ বালাই তেমন নেই তার পর ও আগাম প্রস্তুতি হিসাবে কীটনাশন ছিটাচ্ছি।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার জাহিদুর রহমান জানান, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ৯শ হেক্টর জমিতে আতপ ধানের চাষ হয়েছে। এই ধানটি কিছুটা রোগ বালাইয়ে আক্রমন বেশি হয়ে থাকে। তবে এই পর্যন্ত এই উপজেলার ধান খেতে তেমন কোনো রোগবালাই হানা দেয় নাই। তার পরও আমাদের পক্ষ থেকে কৃষকদেরকে আগাম কীটনাশন ছিটানোর পরামর্শ দিচ্ছি। শেষ মুহর্তে আবহাওয়া ঠিক থাকলে প্রতি বিঘায় ২০ মনের বেশি ফলনের সম্ভাবনা রয়েছে। চাষিরা দাম ভালো পেলে আতব চাষে লাভবান হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।