কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরের দি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ নভেম্বর জামালপুর চেম্বার অব কমার্সের নিজস্ব ভবনে ২৬ ও ২৭ দ্বিবার্ষিক নির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
এ সময় জামালপুর চেম্বার অব কমার্সের সভাপতি, মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি, মোঃ জিল্লুর রহমান, পরিচালক, লিয়াকত হোসেন ও নুরুল ইসলাম নবাব সহ সঞ্চালনা করেন দি চেম্বার অব কমার্সের সহসভাপতি শফিকুল ইসলাম খান সজীব।
এ সময় বক্তারা জামালপুরের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে ব্যবসার প্রসার ঘটিয়ে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের কাজ জন্য সকলের প্রতি আহ্বান জানান।
