ঢাকাSaturday , ১৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

‎গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

admin
নভেম্বর ১৪, ২০২৬ ১০:৫৮ am
Link Copied!

মির্জা গোলাম হাফিজ
গাইবান্ধা প্রতিনিধি:

‎গাইবান্ধা সদর উপজেলার ১১ নম্বর গিদারী ইউনিয়নের কামারজানী বাজারসংলগ্ন একটি ব্রিজের একাংশ ভেঙে গিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমতাবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
‎স্থানীয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দিয়ে প্রতিদিন কামারজানী বণিক বালিকা উচ্চবিদ্যালয় ও কামারজানী মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের শত শত শিক্ষার্থী যাতায়াত করে। এছাড়া স্থানীয় বাসিন্দারা তাদের দৈনন্দিন বাজারসদাই ও বিভিন্ন জরুরি প্রয়োজনে এই পথ ব্যবহার করেন। স্থানীয়দের হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজার মানুষ এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করে থাকেন।
‎সরজমিনে দেখা যায়, ব্রিজের একটি অংশ ভেঙে দেবে গেছে এবং অনেক স্থানে পলেস্তারা খসে রড বেরিয়ে পড়েছে। ফলে শিক্ষার্থী, শিশু, বয়স্ক ও পথচারীদের চলাচলে প্রতিদিন চরম ঝুঁকি তৈরি হয়েছে।
‎এলাকাবাসীর প্রশ্ন—গুরুত্বপূর্ণ এই ব্রিজটির বর্তমান বেহাল দশা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত আছে কি না? এছাড়া জনদুর্ভোগ লাঘবে দ্রুত এটি সংস্কার কিংবা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না এবং কবে নাগাদ এর স্থায়ী সমাধান মিলবে, তা জানতে চেয়েছেন তারা।
‎১১ নং গিদারী ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ ইদু কে বিষয়টি অবগত করা হলে তিনি বলেন প্রকল্পের তালিকা পাঠানো হয়েছে খুব শীঘ্রই টেন্ডারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
‎জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অবিলম্বে সরেজমিন পরিদর্শনপূর্বক ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কার কিংবা পুনর্নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।