ঢাকাSaturday , ১৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের দি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবগঠিত কমিটির পরিচিতি সভা

admin
নভেম্বর ১৪, ২০২৬ ১১:০৩ am
Link Copied!

কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের দি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার ১৪ নভেম্বর জামালপুর  চেম্বার অব কমার্সের নিজস্ব ভবনে ২৬ ও ২৭ দ্বিবার্ষিক নির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। 
এ সময় জামালপুর চেম্বার অব কমার্সের সভাপতি, মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি, মোঃ জিল্লুর রহমান, পরিচালক, লিয়াকত হোসেন ও নুরুল ইসলাম নবাব সহ সঞ্চালনা করেন দি চেম্বার অব কমার্সের সহসভাপতি শফিকুল ইসলাম খান সজীব।
এ সময় বক্তারা জামালপুরের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে ব্যবসার প্রসার ঘটিয়ে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের কাজ জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।