ঢাকাSaturday , ১৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের সরিষাবাড়ীতে ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৬শত শিক্ষার্থী

admin
নভেম্বর ১৪, ২০২৬ ১১:৫৬ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের সরিষাবাড়ীতে উৎসবমুখর পরিবেশে ক্যামফোর্ড শিক্ষা পরিবারের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্লে শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৬ শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলার পিংনা ইউনিয়নের সুজাত আলী অনার্স কলেজ কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় জামালপুরের সরিষাবাড়ী, গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০০শত শিক্ষার্থীরা অংশ নেন। বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে পরীক্ষাকেন্দ্র জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
আয়োজক সূত্রে জানা গেছে, পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর ৩৫ শতাংশকে বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে স্কুলভিত্তিক ১৫ শতাংশ শিক্ষার্থী সাধারণ গ্রেডে এবং কেন্দ্রভিত্তিক ১০ শতাংশ ট্যালেন্টপুল ও ১০ শতাংশ প্রথম গ্রেডে বৃত্তি পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। এ ছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত আইকনধারী শিক্ষার্থীকে একটি করে কম্পিউটার উপহার দেওয়া হবে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ক্যামফোর্ড শিক্ষা পরিবারের পরিচালক ও ক্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, মোঃ আশরাফ আলী, সাহাতন নেছা নায়েব উদ্দিন একাডেমির অধ্যক্ষ ঝর্না খাতুন, মোঃ জবরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সুজাত আলী অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম সাইদ। সার্বিক সহযোগিতায় ছিলেন হাবিব মোর্শেদ তালুকদার ও সহকারী অধ্যাপক কে. এম. শামীম।
ক্যামফোর্ড শিক্ষা পরিবারের পরিচালক মোঃ মোস্তফা কামাল বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, মেধার বিকাশ ঘটানো এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই প্রতিবছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এবারও পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর ৩৫ শতাংশকে বৃত্তি প্রদান করা হবে।
সাহাতন নেছা নায়েব উদ্দিন একাডেমির অধ্যক্ষ ঝর্না খাতুন এ ধরনের শিক্ষামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার প্রতিও গুরুত্ব দিতে হবে।
সহকারী অধ্যাপক কে. এম. শামীম বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, তাদের নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে।
এ সময় হাবিব মোর্শেদ তালুকদার বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় কলেজ কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে যোগ্য, দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, এ পরীক্ষায় গাজীপুর, টাঙ্গাইলের গোপালপুর, ভুয়াপুর ও সরিষাবাড়ী থেকে মোট ৬ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।