ঢাকাSunday , ২৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির ঠাঁকুরছড়া এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণ অনুষ্ঠিত

admin
অক্টোবর ২৫, ২০২৬ ৮:১৮ am
Link Copied!

ইলিয়াস মাহমুদ,

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি সদর উপজে!লায় এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও একাদশ শ্রেণির পাঠ্যবই বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘হামরনাই বন্থা’।খাগড়াছড়ি সদর, উপজেলার ঠাকুরছড়া জাগরণ পাঠাগারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নুনছড়ি মৌজার হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজা। তিনি বলেন, “মেরুদণ্ড ছাড়া মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যেকোনো জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সমালোচনা না করে একে অপরকে সহযোগিতা করতে হবে, স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নের মাধ্যমে পরিবর্তন আনতে হবে।‘হামরনাই বন্থা’র সভাপতি মিলন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি দিগন্ত ত্রিপুরা। সাধারণ সম্পাদক মনিকা রোয়াজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য ও পাড়াকারবারি গৌরি মালা ত্রিপুরা, ওয়ার্ড সদস্য বিজয় রোয়াজা, বিটিকেএস খাগড়াছড়ি ইউনিয়ন উপ-আঞ্চলিক শাখার সভাপতি বিপ্লব ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা, হামরনাই বন্থার প্রতিষ্ঠাতা সভাপতি দিগন্ত প্রসাদ ত্রিপুরা এবং ঠাকুরছড়া জাগরণ পাঠাগারের সভাপতি প্রজ্জলময় রোয়াজা সহ সংশ্লিষ্টরা।এ সময় ঠাকুরছড়া উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি বরুন ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের ধৈর্য, সহনশীলতা ও অধ্যবসায় প্রয়োজন। জীবনের লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী এগিয়ে যেতে হবে।আয়োজকদের তথ্য অনুযায়ী, সংগঠনের কর্মএলাকা থেকে ২০২৬ সালে মোট ৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অনুষ্ঠানে তিনজন কৃতী শিক্ষার্থীর হাতে একাদশ শ্রেণির পাঠ্যবই তুলে দেন অতিথিরা। অন্য শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে বই দেওয়া হবে বলে জানান আয়োজকেরা।উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে হামরনাই বন্থা খাগড়াছড়ি সদর উপজেলার জিরো মাইল থেকে নুনছড়ি এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও সংবর্ধনা ও বই বিতরণের আয়োজন করা হয়। পাশাপাশি সংগঠনের কর্মএলাকা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদেরও উপহার হিসেবে বই দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।