ঢাকাSunday , ২৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ

admin
অক্টোবর ২৫, ২০২৬ ১১:২০ am
Link Copied!

মোঃশরীফ হোসাইন।
চাঁদপুর জেলা প্রতিনিধি।

চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমানে নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ করা হয়েছে। দুপুর থেকে হাজীগঞ্জ বাজারে পরিচালিত অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল এবং দাহ্যবস্তু জব্দ করা হয়।
এদিন ভ্রাম্যমান আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকনের নির্দেশনায় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস এবং দাহ্যবস্তু বিস্ফোরক পরিদপ্তরের মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট দুটি গোডাউন সিলগালা করা হয়।
জানা গেছে, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় হাজীগঞ্জ বাজারে দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে হাজীগঞ্জ বাজারস্থ ট্রাকরোড ও স্বর্ণকার পট্টিতে দুটি গোডাউনে তল্লাশি চালিয়ে ১৩ বস্তা ও ২ কার্টুন আতশবাজি, রকেট, কিটক্যাট, চরকি ও তারাবাতিসহ বিপদজনক দাহ্যবস্তু বস্তু জব্দ এবং দাহ্যবস্তু বিস্ফোরক পরিদপ্তরের মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট দুটি গোডাউন সিলগালা করা হয়।
এরপর হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টিসহ কয়েকটি দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে একটি খুচরা দোকান ও একটি গোডাউন থেকে নিষিদ্ধ ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ বস্তা রিং জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন বলেন, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।