ঢাকাSunday , ১ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক লীগ নেত্রী পুতুল রাণী গ্রেপ্তার

admin
নভেম্বর ১, ২০২৬ ৬:০৪ pm
Link Copied!

কাওছার আহমেদ
ব্যুরো প্রধান, ময়মনসিংহ।

​জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুতুল রাণী (৩২) নামের এক উপজেলা কৃষক লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (১ নভেম্বর) দুপুরে ইসলামপুর পৌর শহরের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তার পুতুল রাণী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি পৌর শহরের ইসলামপুর বাজারি পাড়া (কিংজাল্লা) এলাকার মৃত সাদাফলের মেয়ে।
​পুলিশ সূত্রে জানা যায়, ফজলু মিয়া বাদী হয়ে ইসলামপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারনামীয় প্রধান বা অন্যতম অভিযুক্ত আসামি হলেন পুতুল রাণী। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে পুলিশ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
​এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারনামীয় আসামি পুতুল রাণীকে দুপুরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।