ঢাকাSunday , ১ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে পুলিশের বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

admin
নভেম্বর ১, ২০২৬ ১১:৩৩ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের মেলান্দহে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ। গত ৩০ অক্টোবর ২০২৬ ইং, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ডেফলা ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হকের তত্ত্বাবধানে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই আবুল কালাম আজাদ। এ সময় এএসআই রুবেল মিয়াসহ পুলিশের একটি দল অংশ নেয়।
গ্রেফতারকৃতরা হলেন—মেলান্দহের বদরুদ্দিপাড়া এলাকার সুবহানের ছেলে মোহাম্মদ খাইরুল ইসলাম (৩৬), চাকদহ সরদারবাড়ি এলাকার মোহাম্মদ জিয়াউল হকের ছেলে মোহাম্মদ আল আমিন (৩৫) এবং দক্ষিণ আদিপৈত এলাকার মৃত ইমাম রব্বানীর ছেলে মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে মেলান্দহ থানায় পূর্বে একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি এটিএম মাহমুদুল হক বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে মেলান্দহ থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে তিনি স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান মাদক কারবার নিয়ন্ত্রণ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।