ঢাকাThursday , ৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে মানবপাচার মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাকিবুল গ্রেপ্তার

admin
নভেম্বর ৫, ২০২৬ ৪:১৯ pm
Link Copied!

আকন্দ সোহাগ
​মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে মানবপাচার আইনের দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রাকিবুল ইসলাম লাঞ্জু (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
​গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম লাঞ্জু উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী এলাকার মহর আলীর ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাকিবুল ইসলাম লাঞ্জুর বিরুদ্ধে মানবপাচার আইনে দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
​মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মানবপাচার আইনে দুটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।