নিজস্ব প্রতিবেদন
জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয়ের দিকনির্দেশনা এবং দেওয়ানগঞ্জ সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর একটি চৌকস অভিযানিক দল জামালপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ মোট ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
অভিযান ও মাদকের বিবরণ:
গত ২৪ ঘণ্টার মধ্যে ডিবি-২, জামালপুর কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে:
জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন চরকাউরিয়া মাঝপাড়া জামিয়া ইসলামীয়া মাদ্রাসার সামনে বকশীগঞ্জ হইতে শেরপুরগামী পাকা রাস্তার উপর হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন চর আমখাওয়া ইউপি, ওয়ার্ড-৮, জিনজিরা নদীর পূর্ব পাশে লঙ্কারচর সাকিনস্থ জনৈক সাইফুল ইসলামের মুদি দোকানের সামনে সকালবাজারগামী কাঁচা রাস্তার উপর হতে ১০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
(সর্বমোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়)
গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
১. মো. রুহুল আমিন (৪২), পিতা- মৃত আব্দুল কাদের মৌলভী, মাতা- মোছাঃ মরিয়ম বেগম, সাং- ভাটিয়াপাড়া (৭২ নং ভাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে), ওয়ার্ড-৫, থানা- ফুলছড়ি, পোঃ এরেন্ডাবাড়ী, জেলা– গাইবান্ধা।
২. মো. শফিকুল ইসলাম (৪৫), পিতা- মৃত কেরামত আলী, মাতা- মোছাঃ সুফিয়া বেগম।
৩. মোছাঃ সুমি বেগম (৪০), স্বামী- মো. শফিকুল ইসলাম, মাতা- মৃত বুলবুলি বেগম।
(উভয় সাং- ঝালকাটা, শ্রীবরদী পৌরসভা – ওয়ার্ড-২, থানা- শ্রীবরদী, জেলা- শেরপুর)
উক্ত বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
