ঢাকাSaturday , ৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, দুই কিশোর আদালতে প্রেরণ

admin
নভেম্বর ৭, ২০২৬ ৮:২৪ am
Link Copied!

মোঃ ফারুক মিয়া
বিশেষ প্রতিনিধ।

জামালপুরের দেওয়ানগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। একই দিনে পৃথক মামলায় আরও দুইজনসহ মোট চারজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের বিন্দুরচর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করার সময় প্রতিবেশী এক কিশোর মোবাইল ফোনে কার্টুন দেখানোর কথা বলে তাকে একটি বাড়ির পেছনে নিয়ে যায়। এ সময় অপর এক কিশোর সেখানে পাহারায় ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে ওই কিশোর শিশুটির পোশাক খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে এক ব্যক্তি এগিয়ে এলে অভিযুক্ত কিশোর তাকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অভিযুক্ত দুই কিশোরকে আটক করেন। পরে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
এ ঘটনায় শিশুটির বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, শনিবার (৭ নভেম্বর) এ ঘটনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। মামলার দুই আসামিসহ পৃথক মামলার আরও দুইজনকে একই দিনে মোট চারজনকে আদালতে পাঠানো হয়েছে।
শিশুর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।