ঢাকাWednesday , ১১ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বকশিগঞ্জে ৮০ বোতল ভারতীয় মদসহ তিনজন গ্রেপ্তার

admin
নভেম্বর ১১, ২০২৬ ১০:০২ am
Link Copied!

মোঃ ফারুক মিয়া
বিশেষ প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে ৮০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) দেওয়ানগঞ্জ।আমদানি নিষিদ্ধ মদের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৪৮ হাজার।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২ সময় ডিবি-২-এর একটি দল বকশীগঞ্জ উপজেলার মৃধাপাড়া থেকে লাউচাপড়াগামী সড়কের ডুমুরতলা এলাকায় মনু মিয়ার মুদি দোকানের পাশে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া গ্রামের উমর আলী (২৩), চুকচুকি গ্রামের লাজু মিয়া (২৬) এবং একই গ্রামের বিজয় মিয়া (১৭)।
জেলা গোয়েন্দা শাখা-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আজ বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।