ঢাকাMonday , ২৩ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম

গলাচিপায় ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ০১

admin
নভেম্বর ২৩, ২০২৬ ১১:০৫ am
Link Copied!

মোঃ নুহু ইসলাম,
স্টাফ রিপোর্টার।

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ বাহাদুর খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর ২০২৬) রাত ১০টা ১৫ মিনিটের দিকে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। এ সময় বাহাদুর খানের বসতঘরের পেছনের বারান্দায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ বাহাদুর খান বড় গাবুয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ সেকান্দার খান এবং মাতার নাম মৃত নুর জাহান বেগম।
এ ঘটনায় গলাচিপা থানায় ২৩ নভেম্বর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা নং-৪২ রুজু করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।