কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এক দিনের সরকারি সফরে আগামীকাল ১২ নভেম্বর (বৃহস্পতিবার) ময়মনসিংহ জেলায় আসছেন। দিনব্যাপী এই সফরে তিনি পরিদর্শন ও একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
জেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে মন্ত্রী ত্রিশাল উপজেলা পরিষদ পরিদর্শনের মাধ্যমে তাঁর দিনের কর্মসূচি শুরু করবেন।
পরবর্তী কর্মসূচিতে সকাল ১১টায় তিনি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন। নগরীর ঐতিহ্যবাহী টাউন হল প্রাঙ্গণের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
এরপর বেলা ১১টা ৩০ মিনিটে মন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করবেন এবং সেখানে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
কর্মসূচি শেষে একই দিনে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ঢাকায় ফেরার কথা রয়েছে।
