এনামুল হক এনাম
ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের বাট্টা এলাকায় জোসনা খাতুন (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তোফাজ্জলকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৫ নভেম্বর সন্ধ্যায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেনের দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এর আগে এ মামলায় আরও চারজন আসামিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন জোসনা খাতুন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
ফুলপুর থানা ময়মনসিংহ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
