ঢাকাMonday , ১৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চার মাদক মামলার পরোয়ানা, দুই মামলায় সাজা—অবশেষে পুলিশের জালে জাহাঙ্গীরঘ

admin
নভেম্বর ১৬, ২০২৬ ৯:০৫ am
Link Copied!

মোঃ বাপ্পী মিয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় চারটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ জাহাঙ্গীর সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুটি মামলায় তাঁর যথাক্রমে পাঁচ বছর ও এক বছরের কারাদণ্ড হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মোঃ জাহাঙ্গীর সরদার দশমিনা উপজেলার চরহোসনাবাদ এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত ইদ্রিস সরদারের ছেলে।
পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানার জিআর-৬৬/১৮ নম্বর মাদক মামলায় পাঁচ বছরের কারাদণ্ড এবং জিআর-৭৯০/১৯ নম্বর মামলায় এক বছরের কারাদণ্ডের রায় রয়েছে। এ ছাড়া এয়ারপোর্ট থানার জিআর-৭০/১৫ এবং সদর থানার জিআর-১১৫/২০ নম্বর মাদক মামলাতেও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
দীর্ঘদিন ধরে এসব মামলায় পরোয়ানাভুক্ত থাকার পর সোমবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে দশমিনা থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ আজাদ হোসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) সোহেল রানা।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে একই দিন তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
চারটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।