ঢাকাSunday , ২২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম

হাকিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলায় একজন গ্রেফতার

admin
নভেম্বর ২২, ২০২৬ ২:৪০ pm
Link Copied!

ওমর ফারুক হিলি হাকিমপুর,
জেলা প্রতিনিধি দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজুকৃত নিয়মিত মামলায় তাজেল তালুকদার (৫৫) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (২২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম।
শনিবার দিবাগত
রাতে পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার এই আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আজ আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী হাকিমপুর থানার বোয়ালদাড় পশ্চিমপাড়া এলাকার মঈন উদ্দিন তালুকদারের ছেলে তাজেল তালুকদার। হাকিমপুর থানা মামলা নং ৮/২২০।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম বলেন, হাকিমপুর থানা এলাকায় মাদক ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে শনিবার রাতে আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রুজু রয়েছে।। আজ দুপুরের পরে গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালত,দিনাজপুরে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।