মোজাহিদুল ইসলাম খালেদ
বিশেষ প্রতিনিধ
জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয়ের দিকনির্দেশনা এবং দেওয়ানগঞ্জ সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর একটি চৌকস অভিযানিক দল জামালপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ী ও ৬ জন জুয়ারীসহ মোট ৭ জনকে আটক করেছে।
মাদক উদ্ধার ও গ্রেপ্তার:
গত ২৪ ঘণ্টার মধ্যে ডিবি-২, জামালপুর কর্তৃক পরিচালিত অভিযানে জামালপুর জেলার ইসলামপুর থানাধীন নাপিতেরচর সাকিনস্থ কদমতলী ব্রিজের উপর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা: মো. আরফান আলী (৪৫), পিতা- মৃত জব্বর আলী, মাতা- মোছাঃ আইফুল, সাং- নাপিতেরচর, থানা- ইসলামপুর, জেলা- জামালপুর।
জুয়ার আসরে অভিযান ও গ্রেপ্তার:
অপর একটি অভিযানে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন ঝালুরচর সাকিনস্থ ধৃত আসামি বাবু মিয়ার হাফ বিল্ডিং ঘরের দক্ষিণ পাশের রুমের মেঝেতে জুয়া খেলা অবস্থায় ৬ জন জুয়ারীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়ারীদের নাম ও ঠিকানা:
১. বাবু মিয়া (৩১), পিতা- মৃত লাল মিয়া, মাতা- মোছাঃ জবেদা বেগম।
২. মো. বাবুল মিয়া, পিতা- মৃত সানা মিয়া, মাতা- মৃত ছুহিমুন।
৩. আব্দুর রশিদ (৩৮), পিতা- মো. মমতাজ, মাতা- মোছাঃ ছালেমা বেগম।
৪. কমল মিয়া (৪৫), পিতা- মজিব বেপারী, মাতা- মোছাঃ কমলা বেগম।
৫. মো. সাগর আলী (৫৪), পিতা- মৃত শুক্কুর আলী, মাতা- মোছাঃ আমেনা খাতুন।
৬. মো. তরিকুল ইসলাম, পিতা- মৃত মোজাহার, মাতা- তারা বানু।
(সকলের ঠিকানা: সর্বসাং- ঝালুরচর, থানা- দেওয়ানগঞ্জ, জেলা- জামালপুর)।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
