ঢাকাMonday , ৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের ইসলামপুরে মাদক কারবারী যুবককে ৩ মাসের কারাদণ্ড

admin
নভেম্বর ৯, ২০২৬ ১১:৪০ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের ইসলামপুরে মাদক কারবারী এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ জোবায়ের এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার পার্থশী ইউনিয়নের মরাডুবরী গ্রামের আতাউর রহমানের পুত্র মোঃ সজিব মিয়া (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ইসলামপুর পৌর শহরের বেপারী পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থলে ২০ গ্রাম গাঁজাসহ সজিব মিয়াকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড একই সঙ্গে ১শত টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ জোবায়ের জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তকে সাজা পরোয়ানা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।